শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে হত্যা মামলার রায়ে ভাইসহ দুই ভাতিজার যাবজ্জীবন

  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২২৪ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো: নাজির মঙ্গলবার দুপুরে তাড়াশ উপজেলার চাঞ্চল্যকর রহমত আলী হত্যা মামলায় ভাই ও দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।

সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের নুরুল ইসলাম (৪৭), তার দুই পুত্র মো: হাসমতুল্লাহ (৩০) ও মো: হাসান আলী।

সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামে রহমত আলীর সাথে জমি নিয়ে তার আপন ভাই নুরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই জের ধরে ২০১৬ সালের ৪ মার্চ দুপুরে রহমত আলীর সঙ্গে তার ভাই নুরুল ইসলামের বসত বাড়ির ভিটা নিয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম, তার ছেলে হাসমতুল্লাহ ও হাসান আলী ধারালো ফালা, চাকু ও শাবল দিয়ে আঘাত করলে রহমত আলী ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় রহমত আলীর স্ত্রী মোছা: মনোয়ারা খাতুন বাদী হয়ে তাড়াশ মামলা করেন। পুলিশ তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে চার্জশীট দাখিল করা হয়। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে বিজ্ঞ আদালত উল্লেখিত রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com