মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

গাজীপুরে মাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে মা’কে কুপিয়ে খুন করার দায়ে ছেলে শাহজাহান খান সাজুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন আদালতের বিচারক। একই সঙ্গে তাক ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩মাসের সশ্রম কারাদণ্ডের রায় দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত  শাহজাহান খান ওরফে সাজু (৪৬) গাজীপুরের কালিয়াকৈর থানাধীন কাঁচারস গ্রামের আমছের আলী খানর ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৬ সালের ১৯ মার্চ বিকেলে তাদের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় শাহজাহানকে বাঁধা দেন তার বাবা আমছের আলী। এতে ক্ষিপ্ত হয়ে শাহজাহান গালিগালাজ করতে থাকে।

ঘটনার সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে যান শাহজাহানের মা আনোয়ারা বেগম। এসময় হাতে থাকা দা দিয়ে শাহজাহান তার মায়ের গলার কুপিয়ে পালিয়ে যায়। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আনোয়ারা বেগম।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আনোয়ারা বেগমের ভাই (শাহজাহানের মামা) হাশেম বাদী হয়ে কালিয়াকৈর থানা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে শাহজাহান একই বছরের ২ মে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায় করেন।

এর আগে গ্রেফতার হওয়ার পর শাহজাহান হত্যার বিষয়ে আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৩০২ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের ৩০ আগস্ট শাহজাহানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

অপর আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যহতি দেওয়া হয়। ওই বছরের ১ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামী শাহজাহান খান ওরফে সাজুকে দোষী সাব্যস্ত করে  মামলার রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম।

রায়ে আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন আসামি শাজাহান খান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com