বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সান্তাহারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় একজন আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ফার্মেসীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় আরাফাত রহমান সুজন (৪০) নামে এক প্রতারককে আটক করা হয়েছে।

এ সময় তার সঙ্গী অনলাইন ‘সাংবাদিক’ মিরু হাসান বাপ্পী পালিয়ে যেতে সক্ষম হন। মঙ্গলবার দুপুরে সান্তাহারে উপহার টাওয়ার এলাকায় মেহেরুন্নেছা ফার্মেসীর সামনে এ ঘটনা ঘটে। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, এ ব্যাপারে ফার্মেসীর মালিক মামলার প্রস্তুতি নিচ্ছেন।

সান্তাহারে মেহেরুন্নেছা ফার্মেসীর মালিক শফিকুল ইসলাম ভুট্টু জানান, পোঁওতা গ্রামের মনসুর আলীর ছেলে কথিত সাংবাদিক (দক্ষিণবঙ্গ নিউজ ডট কম) মিরু হাসান বাপ্পী ও নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত মাহবুবুর রহমান সেন্টুর ছেলে আরাফাত রহমান সুজন সোমবার রাতে তার দোকানে আসেন।

এ সময় সুজন নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেন এবং দোকানে মাদক জাতীয় ওষুধ বিক্রির অভিযোগ তোলেন। তিনি ঝামেলা এড়াতে তাদের ৫০০ টাকা দিয়ে বিদায় করেন। মঙ্গলবার বেলা ১টার দিকে প্রতারক সুজন ও বাপ্পী আবারো তার ফার্মেসীতে আসেন। এবার তারা পাঁচ হাজার টাকা দাবি করেন।

অন্যথায় তাকে (ভুট্টু) গ্রেফতারের ভয় দেখান। তাদের আচরণে সন্দেহ হওয়ায় তিনি তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান। তারা পরিচয়পত্র দেখাতে তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে প্রতারক কথিত সাংবাদিক বাপ্পী দৌড়ে পালিয়ে যায়। ডিবি পুলিশ পরিচয়দানকারী সুজনকে হাতেনাতে আটক করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুজনকে অটক করে নিয়ে আসা হয়েছে। তবে সুজনের সাথে থাকা প্রতারক মিরু হাসান বাপ্পীকে আটক করা যায়নি। সন্ধ্যায় আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, ফার্মেসীর মালিক মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com