শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

কুরুচিপূর্ণ মন্তব্য করায় আলালের বিরুদ্ধে রাঙ্গামাটিতে মামলা

  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ৩টি অনলাইন পোর্টালের বিরুদ্ধে রাঙ্গামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল চৌধুরী।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি কোতয়ালী থানায় মামলাটি করেন তিনি।

এ বিষয়ে মামলার বাদি রাসেল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল যে বক্তব্য দিয়েছেন এবং সামাজিক মাধ্যমে প্রচার করেছে যা মানহানিকর, দেশের ভাবমূর্তি ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে এবং দেশের বাহিরে মাননীয় প্রধানমন্ত্রীর মান ক্ষুন্ন করেছে। যা উষ্কানিমূলক, ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং দাঙ্গা লাগানো ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে বক্তব্য দিয়েছে। তা  আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে তাই একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে দলকে ভালবাসি বিধায় তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আমি এই মামলা করেছি।

তিনি দেশের প্রচলিত আইনে মোয়াজ্জেম হোসেন আলালের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

অপরদিকে ঘটনাটির নিন্দা জানিয়ে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে আমি তা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com