রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

রাঙ্গামাটির প্রবেশ মুখে বিদেশী পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রবেশ মুখে বিদেশী পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ জানুয়ারী) রাঙ্গামাটির প্রবেশ মুখ রাবার বাগান এলাকায় এ পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান।

এ সময় রাঙ্গামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল বিএম আশিকুর রহমান রাঙ্গামাটি রিজিয়নের জিটু আই মেজর মো: নাজমুল হাসান, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ সরকারের উপ-সহকারী প্রকৌশলী রিগেন চাকমা, ঠিকাদার কাঞ্চন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলের ঘুরতে আসা সকল বিদেশী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর ভুমিকা অপরিসীম। বিদেশি পর্যটকরা রাঙ্গামাটিতে প্রবেশ করার শুরু থেকে পর্যটক সহায়তা কেন্দ্রে ভুমিকা রাখবে।

রাঙ্গামাটি জেলা পরিষদ প্রায় ১ কোটি টাকা ব্যায়ে রাঙ্গামাটির প্রবেশ মুখ রাবার বাগান চেক পোষ্ট এলাকায় এ পর্যটক সহায়তা কেন্দ্র নির্মাণ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com