সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা

  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: গত তিনদিন ধরে উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।কুয়াশা আর মেঘের ছটায় প্রায় সময়টাতেই ঢেকে থাকে গোটা জনপদ।

সকাল থেকে হালকা কুয়াশায় সুর্যের আলো দেখা যায়না। দুপুর গড়িয়ে গেলে সুর্যের মুখ দেখা গেলেও রোদের উত্তাপ তেমনটা অনুভূত হয়না।ফলে এ জনপদে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে।শীতকে উপেক্ষা করে কেউ কেউ বাইরে বেরুলেও কষ্টের সীমা নেই তাদের।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায়, সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ডিগ্রী সেলসিয়াস যা গতদিনের চেয়ে ১ ডিগ্রী আরো কমেছে।এদিকে, প্রচন্ড ঠান্ডায় গরু ছাগলসহ বিভিন্ন গবাদি পশুরাও পড়েছে চরম কষ্টে। শীতবস্ত্রের অভাবে ও ঠান্ডার প্রকোপে অতি কষ্টে দিন কাটছে জেলার হতদরিদ্র মানুষের।

বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট আরো চরমে পৌঁছেছে।জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, জেলায় এবারের শীতে ছিন্নমূল মানুষদের যাতে কষ্ট পেতে না হয় সেজন্য ইতোমধ্যেই ৩৫ হাজার কম্বল দেয়া হয়েছে এবং ৯ উপজেলায় আরো ১ কোটি ৯ লাখ টাকার শীতের কাপড়সহ কম্বল ক্রয়সহ তা উপজেলা পর্যায়ে ইউএনওদের মাধ্যমে বিতরণ চলছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com