বাংলা হেডলাইনস: দেশের ছয় জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জেলাগুলো হচ্ছে নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আজ মঙ্গলবার সকাল ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয় যে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের উত্তর পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।