রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

নিহত চারজনের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: গাবতলীর বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামে বিজিবি সদস্যদের নির্বিচার গুলিতে নিহত এক নারীসহ চারজনের বৃহস্পতিবার বাদ এশা দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। সন্ধ্যায় পুলিশের বিশেষ প্রহরায় লাশগুলো গ্রামে আনা হয়। এ সময় গ্রামের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।

রাত ৮টার দিকে কালাইহাটা উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

জানাযায় জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, গাবতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম ভুলন, বালিয়াদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান ইউনুস আলী ফকির, সাধারণ সম্পাদক জাকির হোসে প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাযার আগে সংশ্লিষ্ট আলোচনায় জনগণ এ হতাহতের ঘটনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদকে দায়ী করে তার বিচার দাবি করেন।

জবাবে জেলা প্রশাসক বলেন, এ ঘটনায় তার কোন কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কালাইহাটা বাজারে দু’দিন বন্ধ থাকা দোকানপাট শুক্রবার খুলতে শুরু করেছে। নিহতদের স্বজনদের আহাজারি ও পুরো গ্রামের মানুষের মাঝে শোক বিরাজ করছে। সকলে ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সুষ্ঠুভাবে দাফন সম্পন্ন হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com