শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

কুড়িগ্রামে শীতে জনজীবন বিপর্যস্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে কনকনে শীত আর হিমেল ঠান্ডা হাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। ব্যহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশার ফলে কাজে বের হতে পারছে না শ্রমজীবী মানুষ।

বয়স্ক আর শিশুরা অল্পতেই কাহিল হয়ে পড়ছে। দেখা দিচ্ছে নানান রোগ ব্যাধি। বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াসে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্র জানায়, শীতার্তদের জন্য এখন পর্যন্ত জেলায় ১ কোটি ১০ লক্ষ টাকার বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩৫ হাজার ৭শ কম্বল দেয়া হয়েছে। যা বিতরণ হচ্ছে।

প্রচন্ড ঠান্ডার ফলে আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে শীতার্ত মানুষ। সকালে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। সন্ধ্যার পর ফাঁকা হয়ে যায় গোটা এলাকা। প্রতিদিন হাসপাতালে বাড়ছে নতুন নতুন রোগীর সংখ্যা। নদ-নদী তীরবর্তী ও চরাঞ্চলের দরিদ্র মানুষ মোটা কাপড়েও ঠেকাতে পারছে না হিম ঠান্ডা।

সদর উপজেলার চর সারডোব এলাকার শ্রমিক দিনবন্ধু কাজ করছেন আলু ক্ষেতে তিনি জানান, শির শির বাতাসে হাত পা জমি যাইতেছে। পেটের জ্বালায় কাজ করছি। কাজ না করলে খামু কি!

এই গ্রামের গৃহবধূ জাহানারা জানান, ঠান্ডাতে শিশুরা পাতলা পায়খানা করে। জ্বর, সর্দি, কাঁশি হয়। ঠান্ডা পানি ব্যবহার করায় মহিলাদের হাত-পায়ে ঘা হচ্ছে।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, চরাঞ্চলে যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত বরাদ্দ রয়েছে আস্তে আস্তে সেগুলো আমরা তাদের মাঝে বিতরণ করছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com