বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

রাঙ্গামাটিতে সপ্তম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ, বিদ্রাহী ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৭টি ইউনিয়নের মধ্যে ১৭টি ইউনিয়নের ফলাফল পাওয়া গেছে।

বেসরকারি ফলাফলে ১৭টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৪টি, আওয়ামী লীগ বিদ্রোহী ৪, স্বতন্ত্র প্রার্থী ৮টি এবং বিএনপি স্বতন্ত্র ১ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) তিনটি উপজেলার ১৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে খেদারমারা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিল্টু চাকমা, আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। মারিশ্যা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আপন চাকমা আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। বাঘাইছড়ি ইউপিতে ক্ষমতাসীস দলের প্রার্থী অলিভ চাকমা নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। রূপকারী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জ্যাসমিন চাকমা ধনেশ্বর ঘোড়া প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বঙ্গলতলী ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জ্ঞান জ্যোতি চাকমা ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। সাজেক ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অতুলাল চাকমা আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। আমতলী ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মুজিবুর রহমান আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। সারোয়াতলী ইউনিয়নে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ভুপতি রঞ্জন চাকমা। তবে বাঘাইছড়িতে যেসব স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে বিজয়ী হয়েছেন তারা সকলেই কোন না কোন আঞ্চলিক দলের সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।

লংগদু উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে লংগদু ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কুলিন মিত্র চাকমা আদু বিজয়ী হয়েছেন। মাইনী ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন কমল বিজয়ী হয়েছেন। ভাসান্যাদাম ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হযরত আলী বিজয়ী হয়েছেন।

কালাপাকুজ্যা ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বারেক দেওয়ান বিজয়ী হয়েছেন। গুলশাখালীতে ইউপিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শফিকুল ইসলাম, বগাচত্বর ইউপিতে আওয়ামী লীগের আবুল বশর, আটারকছড়া ইউপিতে আওয়ামী লীগের অজয় মিত্র চাকমা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

জুরাছড়ি উপজেলার দু’টি ইউনিয়নের মধ্যে জুরাছড়ি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ইমন চাকমা চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং বনযোগীছড়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সন্তোষ চাকমা আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এর আগে এই উপজেলায় মৈদং ও দুমদুইম্যার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com