বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধে পাঠাতে রাশিয়ায় পাচার ২০ বাংলাদেশির প্রাণহানি: এসআরবি

আজ করোনায় কোন মৃত্যু নাই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ মঙ্গলবার করোনা ভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই।

আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ মার্চ সকাল ৮টা থেকে ১৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত জানানো হয় করোনায় দেশে কোন মৃত্যু নাই এবং সংক্রমণ ১.৫৪ শতাংশ ।

গতকাল করোনা শনাক্তের হার ছিল ১.৭৫ শতাংশ, পরশু ছিল ১.৮৮ শতাংশ, শনিবার ছিল ১.৭৭ শতাংশ এবং শুক্রবার ছিল ১.৮৬ শতাংশ । 

গতকাল করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, পরশু ৩ জনের মৃত্যু হয়েছে, শনিবারও ৩ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ৫ জনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার ৩ জনের মৃত্যু হয়েছে, বুধবার ১ জনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার ৭ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৪ জনের মৃত্যু হয়েছে, রবিবার ৮ জনের মৃত্যু হয়েছে এবং শনিবার ১৩ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১১২ জন মৃত্যুবরণ করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১৭ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ ৪৯ হাজার ৯৪২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৬০০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৬৪ ৪০৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৫.৬১ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৫.৫৪ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৫৩টি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com