রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ।। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ

সিরাজগঞ্জে হাসপাতাল ও ক্লিনিককে ২ লাখ ৩৫ হাজার জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নানা অনিয়মের দায়ে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা শহরের ৪টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অনুমতির বেশি বেড ব্যবহার করার কারণে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে পর্যাপ্ত চিকিৎসক না থাকা, অপারেশন থিয়েটারে আলো স্বল্পতা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মুজিব সড়কের কমিউনিটি হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি অপারেশন থিয়েটার সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জ জেলা শহর ও উপজেলাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সিভিল সার্জন ডাঃ রাম পদ রায় জানিয়েছেন। তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা নিতে এসে সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হয় এবং নির্বিঘ্নে সেবা পায় সেই লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালতের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com