শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

নওগাঁয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি : ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো নওগাঁর মান্দায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবিয়া সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী মাসুদ, সমবায় কর্মকর্তা আখতার হোসেন, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা পবিত্র কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার, স্যানিটারি ইনস্পেক্টর অলিক কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাদ্দাম হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সঠিক দাম ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবার অধিকার। ব্যবসায়ীদের ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে। নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ ঘষামাজা পরিহার করতে হবে। পণ্যের মোড়কের তথ্যের সঙ্গে পণ্যের মানের মিল থাকা আবশ্যক। মানুষ সচেতন হলে এ বিষয়ে প্রতারণার সুযোগ অনেকাংশে কমে যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com