শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

রাঙ্গামাটি আঞ্চলিক দলের দুইপক্ষের গোলাগুলিতে ৩ জন নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী পাইন্দং এলাকায় আঞ্চলিক দুই পক্ষের গোলাগুলিতে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল দশটার দিকে রাজস্থলী-বান্দরবান সীমান্তবর্তী বালুমুরা পাড়ার পাশ্ববর্তী কেচিপাড়াতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মগ লিবারেশন আর্মির সদস্যদের টহল লক্ষ্য করে পাহাড়ের চূড়ায় অবস্থান নেয়া অজ্ঞাত সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি বর্ষন করে। এতে ঘটনাস্থলেই মগ পার্টির তিন সদস্য নিহত ও দুই সদস্য আহত হয়।  উভয় পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। ঘটনাস্থলে হতাহতের ঘটনা আরো বাড়তে পারে বলে জানান স্থানীয়রা।

গোলাগুলির ঘটনায় নিহত তিনজনের মধ্যে একজনের লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম অং থোয়াই মার্মা (৪৫)। তিনি জামছড়ির থাংকুই পাড়ার থুই খয় মিঙ মার্মার ছেলে। নিহত অং থোয়াই মার্মা এমএনপির গাইড ছিলো বলেও জানা গেছে। বাকী দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনা স্থলে রওনা হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এই ব্যাপারে পুলিশ রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন বলেন, ‘বান্দরবান-রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও বন্দুকযুদ্ধের একটি সংবাদ আমরা পেয়েছি। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী এই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা না পৌঁছানো পর্যন্ত কিছু বলতে পারছিনা। আবার ঘটনাস্থলটি কি বান্দরবানের রাজভিলা নাকি রাজস্থলী পাইন্দ্যংপাড়া, সেটাও এখনো নিশ্চিত হতে পারিনি এখনো আমরা। আগে নিশ্চিত হই,তারপর আপনাদের জানাতে পারবো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com