বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: ‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁতে বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সমশের আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন এলজিইডির সরকারী প্রকৌশলী তানজিম আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ওসমান ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং জেলায় বিভিন্ন মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা।