বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু সেতুতে তিন দিনে টোল আদায় ৯ কোটি টাকা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৩৪৪ দেখা হয়েছে
সংগৃহীত

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ৩ দিনে প্রায় সোয়া লাখ যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে প্রায় ৯ কোটি টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১২টা থেকে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপারে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা ।

শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১২টা থেকে শনিবার (৩০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপারে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।

শনিবার (৩০ এপ্রিল) রাত ১২টা থেকে রোববার (১ মে) রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ১৩৭টি যানবাহন পারাপারে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। সবমিলে ঈদের আগের ৩ দিনে ১ লাখ ১৯ হাজার ৫৯৩টি যানবাহন পারাপারের বিপরীতে মোট টোল আদায় হয়েছে ৮ কোটি ৯২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com