শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

খুলনায় সাবেক ওসি আবু বকর ও তার স্ত্রী জেল হাজতে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় খুলনার বটিয়াঘাটা থানার সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিক এবং তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মনিরুজ্জামান (যুগ্ম মহানগর-২) জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক খুলনার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান  বলেন, জামিনের মেয়াদ শেষ হলে সাবেক ওসি ও তার স্ত্রী বৃহস্পতিবার আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করলে নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এর আগে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন তারা। উচ্চ আদালত তাদের নিম্ন আদালতে আত্মসমার্পনের নির্দেশ দেয়। তারা নিম্ন আদালতে আত্মসমার্পন করলে উভয় পক্ষের আইনজীবীর শুনানী শেষে আদালত আসামিদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, মামলায় প্রাথমিকভাবে প্রায় ৩৪ লাখ টাকার দুর্নীতি ধরা পড়লেও তদন্তে স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিকের আরও প্রায় ৫১ কোটি টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পত্তি পাওয়া গেছে। যা’ মামলার এজাহারে সম্পৃক্ত হবে।

এর আগে ২০২১ সালের ৯ নভেম্বর দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে দুটি মামলা দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক মো. আল আমীন ।

পুলিশ কর্মকর্তা আবু বকর সিদ্দিক খুলনা চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চুলকাঠি এলাকায়।

জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২), ২৭ (১) ধারায় ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪ (১) ও ৪ (২) ধারায় সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে দুইটি মামলা হয়। এর মধ্যে আয় বহির্ভূত ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে দুদক ৮/২১ নম্বর মামলা এবং ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে হস্তান্তরের অভিযোগে সুলতানা রাজিয়া পারুল এবং শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে দুদক ৯/২১ নম্বর মামলা দায়ের হয়।

দুদকের উপসহকারি পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে ২০২১ সালের ৯ নভেম্বর মামলা দু’টি দায়ের করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com