শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বগুড়া শহরে চাকু হাতে মহড়া দেওয়া সেই সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় ঈদের পরদিন বুধবার বিকালে প্রকাশ্যে চাকু হাতে মহড়া দেওয়া সন্ত্রাসী নাফিউল ইসলাম নিরব (৩২) ধরা পড়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ায় ডিবি পুলিশের একটি দল রাতে তাকে শহরের কারবালা গোরস্থানের পাশে জহুরুলপাড়া থেকে গ্রেফতার করে। তার সহযোগিরা চারটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তার স্বীকারোক্তিতে সেউজগাড়ী এলাকা থেকে সেই বার্মিজ চাকুটি উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই সাইদুজ্জামান চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই জুলহাজ উদ্দিন বৃহস্পতিবার দুপুরে নিরবকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড প্রার্থনা করেছেন।

পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, নাফিউল ইসলাম নিরব বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ার ফরিদুল ইসলাম লিটনের ছেলে। ঈদের দ্বিতীয় দিন গত বুধবার বিকালে নিবর ও তার সহযোগিরা সেউজগাড়ী কাইলার বাজার এলাকায় বার্মিজ চাকু হাতে এক যুবককে ধাওয়া করে। এরপর সে চাকু হাতে মহড়া দেয়। পথচারীদের কেউ কেউ তার ওই দৃশ্য ভিডিও করেন। তখন সে চিৎকার করে বলে, ‘ছবি তোলেন, ছবি তোলেন, আপনারাতো বড় সাংবাদিক’। কয়েক সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে শেয়ার করলে ব্যাপক ভাইরাল হয়।

বিষয়টি পুলিশের নজলে এলে নিরবকে গ্রেফতারে অভিযান শুরু হয়। ডিবি পুলিশের একটি দল বুধবার রাত পৌণে ১০টার দিকে শহরের কারবালা করবস্থানের দক্ষিণ পাশে জহুরুলপাড়া থেকে নিরবকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, বার্মিজ চাকুটি সেউজগাড়ী হেলালের গুদামের পাশে ঘাসের মধ্যে ফেলে দিয়েছে। পরে সেখান থেকে চাকুটি উদ্ধার করা হয়। নিরব গ্রেফতার হওয়ায় এলাকাবাসীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ জানান, বার্মিজ চাকু হাতে প্রকাশ্যে মহড়া দেওয়া নিরব কোন পেশার সাথে সম্পৃক্ত নয়। সে দীর্ঘদিন শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ৩/৪ জন সন্ত্রাসীকে নিয়ে শহরের সেউজগাড়ী কাইলার বাজার এলাকায় প্রকাশ্যে অবৈধ অস্ত্র উঁচিয়ে সন্ত্রাসী কার্যকলাপের জন্য মহড়া দিচ্ছিল।

তিনি আরো জানান, চাকু হাতে মহড়া প্রসঙ্গে নিরব কোন সদুত্তোর দিতে পারেনি। এ ব্যাপারে নিরবসহ চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে একটি মামলা আছে।

মামলার তদন্তকারী তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জুলহাজ উদ্দিন জানান, নিরবকে বৃহস্পতিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com