মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর

নওগাঁয় টিসিবির ডিলারকে জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৩৩ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় টিসিবির সয়াবিন তেলের বোতল খুলে খোলাবাজারে বিক্রির দায়ে এক ডিলারকে ১০ হাজার টাকা এবং নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে অপর এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামিম আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় মহাদেবপুর উপজেলার খাদ্য পরিদর্শক অরুণ চন্দ্র ও মহাদেবপুর থানা-পুলিশের সদস্যরা অভিযান চালাতে সহায়তা করেন।

জেলা কার্যালয় সূত্রে জানা যায়, টিসিবির সয়াবিন তেল আত্মসাৎ করে বোতল খুলে খোলা বাজারে বিক্রির দায়ে টিসিবির ডিলার ও উপজেলা সদর বাজারে জাহান ভ্যারাইটিজ স্টোরের মালিক মাসুদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাঁর গুদাম থেকে টিসিবির সিল মারা দুই লিটারের ৭০টি বোতল উদ্ধার করা হয়েছে।

এছাড়া একজন ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে সদর বাজারের রনি ভ্যারাইটিজ নামের একটি দোকানে অভিযান চালিয়ে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির দায়ে দোকানটির মালিক জীবন দাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামিম আহমেদ বলেন, তেলসহ খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিতভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে।

খাদ্যপণ্য নিয়ে কারও বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে সহযোগিতার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com