বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বৈদ্যুতিক ক্যাবল চোরাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার শারপিনপাড়া গ্রামের মনির হোসেন (২৭), একই জেলার দিরাই থানার চানপুর গ্রামের মমিন (১৭), ময়মনসিংহ জেলার পাগলা থানার মুখী গ্রামের হান্নান (২০), একই জেলার গফরগাঁও থানার রিয়েল (২৬), অনিক মিয়া (২০), সাইদুল হক (২৫) ও বাবুল মিয়া (৪০)। বুধবার (১১ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহতাব উদ্দিন জানান, মঙ্গলবার (১০ মে) রাতে সদর উপজেলার ইপিলিয়ন ফেব্রিক্স নামক একটি কারখানার বিপুল পরিমাণের বৈদ্যুতিক সংযোগের ক্যাবল চুরি হয়।
এ ঘটনায় সারারাত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে ক্যাবলসহ চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এই চক্রটি গাজীপুরের বিভিন্ন উপজেলায় ভাড়া বাসায় থেকে বাসা-বাড়িসহ বিভিন্ন কারখানার সুকৌশলে বিভিন্ন ধরণের চুরি করে থাকে। তাদের নামে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।