শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদন্ডাদেশ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: মোফাজ্জল হোসেন (৪৮) নামে এক ব্যাক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডাদেশপ্রাপ্ত মোফাজ্জল হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মৃত কেরামত আলীর ছেলে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: আফসানা ইয়াসমিন এ অভিযান পরিচালনা ও দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মে) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চৌহালী চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: আফসানা ইয়াসমিন অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোফাজ্জল হোসেনকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হলেও অন্যরা পালিয়ে যায়।

অভিযান পরিচালনার সময় একটি ড্রেজার মেশিন, একটি আনলোড মেশিন ও দুইটি বাল্কহেড মেশিনও জব্দ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com