বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লায় প্রতিবেশী গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে আইনুল হক (৪৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আইনুল হক গাড়াদহ গ্রামের আসানের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় যৌন নিপীড়নের শিকার এক গৃহবধূ বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর রাতেই শক্তিপুর মহল্লায় অভিযান চালিয়ে শিক্ষক আইনুলকে গ্রেফতার করা হয়েছে।