মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

আদম ব্যবসায়ী ও অর্থ আত্মসাৎকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিদেশে পাঠানোর নামে বিপুল অংকের অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্র ও আদম ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সোমবার

দুপুরে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করেন।

বগুড়া টেলিভিশন, ক্যামেরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহনেওয়াজ শাওনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন টুটুল।

বক্তব্য রাখেন, বাসদ জেলা আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সাইফুজ্জামান টুটুল, বাসদ সদর উপজেলা আহবায়ক মাসুদ পারভেজ, সুজনের সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি দিলরুবা নূরী, ভুক্তভোগী জালাল, জিয়াউল হক, রিমা বেগম, স্বপ্না বেগম, মাহমুদুল, আবেদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, প্রতারক রফিকুল ইসলাম প্রায় ১৮ বছর পর সৌদি আরব থেকে ফিরে তার স্ত্রী স্বপ্না বেগম, ঢাকার ফরহাদ, আবু সাঈদ, সুমন, চাঁপাইনবাবগঞ্জের জুয়েলসহ ৬/৭ জন মিলে একটি প্রতারক চক্র গড়ে তোলেন। তারা ঢাকার বনানী এলাকায় আনারুল ট্রাভেলস, সাত্তার ওভারসিজ অ্যান্ড বিজনেস ইন্টারন্যাশনাল লিমিটেড, এমএস নামিয়া ওভারসিজ খোলেন। নিরীহ চাকরি প্রার্থীদের বিদেশ পাঠানোর নামে বগুড়ার এজেন্ট দাবিদার রফিকুল ইসলামের মাধ্যমে প্রায় ২৫ পরিবারের কাছে কোটি টাকার অধিক আত্মসাৎ করেন।

ভুক্তভোগীরা উচ্চ বেতনে বিদেশ যাওয়ার আশায় উচ্চ সুদে ঋণ নিয়ে, জমি, গবাদিপশু বিক্রি করে রফিকুল ইসলামের হাতে তুলে দেন। গত প্রায় দু’বছর অতিবাহিত হলেও তারা চাকরি বা টাকা ফেরত পাননি। কেউ কেউ ভুয়া ভিসায় বাহিরে গেলেও অমানবিক পরিস্থিতি মোকাবেলা করে দেশে ফিরে আসেন।

তারা আরো বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। তিনি গ্রেফতার হয়ে বর্তমানে জেলে আছেন। এরপর থেকে তার স্ত্রী স্বপ্না বেগম ভুক্তভোগীদের নানাভাবে হুমকি-ধামকি ও হয়রানি করছেন।

বক্তারা তাদের টাকা ফেরত ও প্রতারক চক্রের সদস্য স্বপ্নসহ সকলের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com