মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

নববধূ হত্যা মামলায় নরসিংদী থেকে স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নববধূ মীম (১৮) হত্যা মামলায় স্বামী নাজমুল হুদাকে (২১) নরসিংদী জেলার শিবপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃত নাজমুল হুদা কাজিপুর উপজেলার জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করে জানান ২০২১ সালের নভেম্বর মাসে রাসেল মিয়া তার মেয়ে মীমকে একই উপজেলার জোমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হুদার সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের ৬ মাস পর ২০২২ সালের ৬ এপ্রিল মীমকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে তার স্বামী নাজমুল হুদা।

পরে মীমের বাবা রাসেল মিয়া বাদী হয়ে নাজমুল হুদাকে প্রধান আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর নাজমুল হুদা বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করে।

কাজিপুর থানা পুলিশ তাকে গ্রেফতারে ব্যর্থ হয়ে র‍্যাব-১২’র সহযোগিতা চাওয়া হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব-১২ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়ে নরসিংদী জেলার শিবপুর থেকে নাজমুলকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com