বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সিভিল সার্জন রামপদ রায়ের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৪টি অনুমোদনহীন ক্লিনিক সিলগালা করা হয়েছে।
অভিযান চলাকালে তদন্ত টিমকে বৈধ কাগজ দেখাতে না পারায় প্রতিষ্ঠানগুলোকে সীলগালা করা হয়েছে। অভিযানের সময়অবৈধ ওইসব প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা পালিয়ে যায়।
মঙ্গলবার প্রায় সারাদিন অভিযানকালে সিরাজগঞ্জ জেলা সদর ৩টি, রায়গঞ্জ উপজেলায় ৫টি, তাড়াশ উপজেলায় ৪টি এবং কাজিপুর উপজেলায় ২টি অনুমোদনহীন অবৈধ ক্লিনিক বন্ধ করা হয়েছে।
সিভিল সার্জন সাংবাদিকদের বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।