মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

অবৈধভাবে ধান মজুদ করায় জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে ধান মজুদ রাখায় সাতটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে এ দন্ডাদেশ দেন।

আদালত সূত্র জানায়, বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মরাগারিয়া বন্দরে ফজলুর রহমানের গুদামে, জামুরহাট বাজারে রিজু ট্রেডার্স, নূর মোহাম্মদ ট্রেডার্স, বিহার ইউনিয়নের সিঙ্গাগাড়ীতে তাহেরুল ইসলামের গুদামে, বুড়িগঞ্জ এলাকার সাহা চাল কল, রজিব অ্যান্ড ব্রাদার্স অটো রাইস মিল ও সুমন অ্যান্ড নিরব অটো রাইস মিলে অভিযোগ পরিচালনা করা হয়।

এসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা তাদের গুদামে অবৈধভাবে চাল ও ধান মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ফুড লাইসেন্স না থাকায় মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের অভিযান চলাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার, জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক দুদু ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, অ‌বৈধ মজুদদারীর বিরু‌দ্ধে অ‌ভিযান চালনা হয়েছে। লাই‌সেন্স না থাকা স‌ত্বেও চাল মজুদ ও কেনা-বেচা করায় কয়েকটি প্রতিষ্ঠানের এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com