মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর

কলেজ ছাত্রী ধর্ষণের মামলায় পুলিশ পরিদর্শক কারাগারে

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : খুলনায় আলোচিত ক‌লেজ ছাত্রী ধর্ষণ মামলার আসা‌মি পি‌বিআই প‌রিদর্শক মঞ্জুর হাসান মাসু‌দকে কারাগা‌রে পা‌ঠি‌য়ে‌ছে আদালত।

খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌ল ১ এর বিচারক মোসাঃ দিলরুবা সুলতানা তা‌কে কারাগারে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

এর আগে মাসুদ আদাল‌তে জা‌মিন প্রার্থনা কর‌লে তা নামঞ্জুর করা হয়।

ওই আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী অলোকা নন্দ দাস এ বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আদাল‌ত সূত্র জানায়, আসা‌মি মাসুদ ২৬ মে উচ্চ আদালত থে‌কে এ মামলায় ১৪ দি‌নের অন্তবর্তী জা‌মিন লাভ ক‌রেন। আজ বুধবার উচ্চ আদাল‌তের জা‌মি‌ন মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মি‌নের আবেদন কর‌লে তা নামঞ্জুর ক‌রে তাকে কারাগা‌রে পাঠা‌নো হয়।

 গত ১৫ মে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুরস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ঐদিন দুপুরে কলেজ পড়ুয়া ভিকটিমকে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন সাংবাদিকদের ঐ সময় জানান, কলেজছাত্রী ওই মেয়েটি পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে ৫ দিন আগে আসে। এ সুযোগে তাকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুর সাড়ে বারোটার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যায় মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অফিসের তালা ভেঙ্গে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপির উপ-পুলিশ কমিশনার সোনালী সেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ওই কলেজ ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্নের পর এঘটনায় থানায় মামলা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com