শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

দুপচাঁচিয়ায় তিন ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় লাইসেন্স না থাকা, অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করায় তিনটি ক্লিনিকের মালিককে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রূপম দাসের ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে এ জরিমানা করেন।

আদালত সূত্র জানায়, রোববার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারের আবদুল করিম ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার ও অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন থাকায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড এলাকায় খালেদা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকা, অপারেশন র্থিয়েটারসহ ক্লিনিকটি অপরিচ্ছন্ন থাকায় আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া জাহানারা কামরুজ্জামান কলেজ গেট সংলগ্ন অনুপম হাসপাতালের লাইসেন্স না থানায় আট হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রূপম দাস জানান, তিনটি প্রতিষ্ঠানে মোট ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ক্লিনিকগুলোর মালিকদের লাইসেন্স গ্রহণ ও সংশোধন হওয়ার জন্য সাতদিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুন্নাহার উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com