মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

সিরাজগঞ্জে মাদক ও অস্ত্রসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভট্ট মাঝরিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও গাঁজার গাছসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- সলঙ্গা থানার ভট্ট মাঝরিয়া পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো: হেলাল (৪৪), একই এলাকার কাশিয়ার চর গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মো: আব্দুল আলীম (৪০), ওলিদহ গ্রামের মো: আফছার আলীর ছেলে মো: হযরত আলী (২৪) ও উল্লাপাড়া উপজেলার বানিয়াকৈর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মো: ফরজ আলী (৪৮)।

র‌্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভট্ট মাঝরিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ গ্রাম হেরোইন, ২ টি গাঁজার গাছ উদ্ধারসহ ১টি চাইনিজ কুড়াল, ১টি স্টিলের কভারযুক্ত ছোরা, ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল জব্দ করা হয়েছে।

তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com