বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মো: শাহদাৎ হোসেন ডাকু (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃত শাহদাৎ হোসেন মালশাপাড়া (স্কুলপাড়া) মহল্লার মৃত লিয়াকত শেখের ছেলে।
র্যাব-১২’র স্পেশাল কোম্পানী কমান্ডার মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌণে ৮ টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া (স্কুলপাড়া) মহল্লায় অভিযান চালিয়ে শাহদাৎ হোসেন ডাকুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৪০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।