সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

নওগাঁয় ট্রাকচাপায় ৪ শিক্ষকসহ নিহত ৫

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৮৫ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস  নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় নওগাঁ সদর উপজেলার নওগাঁ- রাজশাহী মহাসড়কের বাবলাতলী মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল।

নিহতরা হলেন, দেলোয়ার হোসেন, মকবুল মাষ্টার ও নুরজাহান। বাকি দুইজনের এখনও নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, নওগাঁ থেকে মাছের খাবার ভর্তি একটি ট্রাক রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। আর সিএনজিটি নিয়ামতপুর থেকে নওগাঁর উদ্দেশ্যে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি ধাক্কা দিয়ে সিনজিসহ একটি পুকুরে পড়ে যায়। এতে ট্রাকচাপায় সিএনজির ৫ যাত্রী ঘটনস্থলেই নিহত হয়।

জানা যায়, তারা সবাই শিক্ষক। এ ঘটনায় এখনও এক শিশু নিখোঁজ রয়েছে।

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল এসে উদ্ধার কাজ শুরু করি আমরা। একে একে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলমান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com