মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মান্দায় জমি দখলের চেষ্টা: প্রতিপক্ষের মারপিটে নারীসহ আহত ৬

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জোরপূর্বক জমি দখলের চেষ্টার ঘটনায় প্রতিপক্ষের মারপিটে নারীসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভালাইন ইউপির মোয়াই গ্রামে। 

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন, উপজেলার ভালাইন ইউপির মোয়াই গ্রামের মৃত মনির তরফদারের ছেলে শহিদুল ইসলাম (৫৫), এর স্ত্রী রওশন আরা (৪৫), ছেলে সুমন (২৮) এর স্ত্রী সাদিয়া (১৮), সুজন (২৫) এবং এর স্ত্রী রুবিনা (২২)।

অপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী মৃত ইসাহাক আলীর ছেলে হামিদুল ইসলাম (৪০), মজিদুল ইসলাম (৩৫), মতিউর রহমানের ছেলে বাবু (৪০), বোলন  (৩৮), মজির উদ্দিন তরফদারের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), মতিউর (৬০), এবং মৃত সুরুজ তরফদারের ছেলে মজির তরফদার (৬০)।   

জানা গেছে, আহত শহিদুল ইসলাম ও অভিযুক্ত বাবুল হোসেন এরা দুইজন আপন ভাই। দুই জনের বাবা মৃত মনির তরফদার। মনির তরফদারের সম্পত্তি সমান অংশে দুই ভাই ভাগ বাটোয়ারা করে নেয়। কিন্তু অভিযুক্ত ছোট ভাই বাবুল হোসেন এলাকার হামিদুল নামে ব্যক্তির নিকট ২ শতক জমি বিক্রি করে দেয়। জমি বিক্রির কিছু দিন পর থেকে আহত শহিদুলের খলিয়ান জোরপূর্বক দখলের চেষ্টা করেন হামিদুর। 

আহতদের দাবি, বাবুলের জমি দখল না করে, জোরপূর্বক তারা আমাদের জমি দখলের চেষ্টা করেন। এসময় বাঁধা প্রদান করলে তারাসহ ১০ থেকে ১২ জন ভাড়াটিয়া লোকজন এনে পরিকল্পিতভাবে খলিয়ান দখলের চেষ্টা করেন।

এসময় বাঁধা প্রদান করলে তারা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরকে এলোপাতাড়ি ভাবে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করেন।

এ ঘটনায় আহত রুবিনা জানান, মারপিট করে তারা বলে বেড়াচ্ছেন, চেয়ারম্যান গোলাম মোস্তফা আমার বন্ধু হয়। এছাড়াও আমরা থানা পুলিশকে ম্যানেজ করেছি। আমাদের কিছুই করতে পারবে না কেউ।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com