মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

গৃহবধুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে এক গৃহবধুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মন্টু মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা শুক্রবার রাতে তাকে শেরপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেন।

শনিবার দুপুরে র‌্যাব-১২ কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি নজরুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামি মন্টু মিয়া শেরপুর উপজেলার আমিনপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি গত ১৫ জুন প্রতিবেশি এক গৃহবধুকে নিজ বাড়িতে ডেকে আনেন। এরপর তিনি তাকে ধর্ষণ করেন। ভিকটিমের কান্না ও চিৎকারের আওয়াজে আশপাশের লোকজন ছুটে এসে গৃহবধুকে উদ্ধার করেন। এ সময় মন্টু মিয়া কৌশলে ঘটনাস্থল ত্যাগ ও আত্মগোপন করেন।

গৃহবধু পরদিন শেরপুর থানায় তার বিরুদ্ধে মামলা করেন। এছাড়া তিনি র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পে এসে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর র‌্যাব সদস্যরা মন্টু মিয়াকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এর ধারাবাহিকতায় ১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে শেরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে তাকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com