শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

খুলনায় স্ত্রী ও সন্তান হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো : খুলনার ডুমু‌রিয়ায় স্ত্রী ও কন‌্যাকে হত‌্যার দা‌য়ে স্বামী মাহাবুবুর মোড়ল‌কে ফাঁসির আদেশ দি‌য়ে‌ছেন আদালত। একইসা‌থে তা‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। রায় ঘোষণার সময় আসা‌মি পলাতক ছি‌লেন।

মঙ্গলবার (৫ জুলাই) খুলনা সি‌নিয়র জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক মীর শফিকুল আলম এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের পি‌পি মোঃ এনামুল হক।

আসামি মাহবুব ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া এলাকার সিরাজ মোড়লের ছেলে।

আদালত সূত্র জানায়, হত্যাকান্ডের তিন বছর পূর্বে পারিবারিকভাবে মাহবুবুর মোড়লের সাথে ইসলামী শরীয়ত মোতাবেক রেশমা বেগমের বিয়ে হয়। এর ১ বছর পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। প্রায়ই মাহবুবুর স্ত্রীকে মানষিক ও শারীরিকভাবে নির্যাতন করত।

২০১৫ সালের ৩১ আগস্ট পারিবারিক বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আসামি মাহবুব সকাল সাড়ে ৯ টার দিকে স্ত্রী রেশমাকে বাবার বাড়িতে যাওয়ার কথা বলতে সে যেতে অস্বীকৃতি জানায়। এরপর ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম ও তার ১ বছর বয়সী কন্যাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।

তাদের দু’জনের মৃত্যু নিশ্চিত করে মাহবুব পালিয়ে যায়। আসামি মাহবুবুরের পিতা সিরাজ মোড়ল বেলা সাড়ে ১১ টার দিকে রেশমার পিতাকে হত্যাকান্ডের বিষয়টি জানান। তিনি তৎক্ষণিক পুলিশকে খবর দিলে তাদের মরদেহের সুরাতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

২০১৫ সালের ১ সেপ্টেম্বর নিহতের পিতা আবুল কালাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩১ ডিসেম্বর ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম নিহতের স্বামী মাহবুবুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com