মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

বগুড়ায় অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার।। ভাইবোন গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে (১৭) উদ্ধার করেছে।

অপহরণের অভিযোগে সোহাগ মিয়া (১৯) ও তার বোন সুমি আকতারকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

১৩ জুলাই সকালে উপজেলার কোমারপুর দীঘিরপাড়ায় এ ঘটনা ঘটে। ছাত্রীর মা এ ব্যাপারে থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বৃহস্পতিবার সকালে বগুড়া শহর থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণের জড়িত দুই সহোদরকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিম ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, অপহৃতা ছাত্রী আদমদীঘি উপজেলার কোমারপুর দীঘিরপাড় গ্রামের প্রবাসীর মেয়ে ও তালোড়া জামিয়া মহিলা মাদরাসার মেসকাত বিভাগের আবাসিক ছাত্রী। একই গ্রামের শামসুল হকের ছেলে সোহাগ মিয়া গত এক বছর ধরে তাকে কুপ্রস্তাব ও উত্যাক্ত করে আসছিলেন।

ছাত্রীর পরিবার বিষয়টি অভিভাবকদের জানালে সোহাগ ক্ষিপ্ত হয়। মাদ্রাসা ছাত্রী কোরবানীর ঈদের ছুটিতে বাড়িতে আসে। সে গত ১৩ জুলাই রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে নানীর বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে পুকুর পাড়ে পৌঁছলে সোহাগ মিয়াসহ ৫/৬ জন তাকে (ছাত্রী) অপহরণ করে সিএনজি অটো রিকশাযোগে পালিয়ে যায়। ছাত্রীর মা রাতেই আদমদীঘি থানায় তিনজনের নাম উল্লেখ করে ছয়জনরে বিরুদ্ধে অপহরণ মামলা করনে।

তদন্তকারী কর্মকর্তা এসআই আল কাফি জানান, গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বগুড়া শহর থেকে প্রধান আসামি সোহাগ ও তার বোন সুমি আকতারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়।

এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com