শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

বগুড়ার বাজারে চিংড়িতে জেলি পুশ করায় জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ফতেহ আলী বাজারে ওজন বৃদ্ধির জন্য চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালান।

বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শহরের ফতেহ আলী বাজারে কিছু অসাধু ব্যবসায়ী ওজন বৃদ্ধির জন্য চিংড়িতে অবৈধভাবে জেলি পুশ করছেন। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। গোপনে এমন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওই বাজারের মাছপট্টিতে অভিযান চালানো হয়।

অভিযোগের সত্যতা পাওয়ায় শাকিল মাছ ঘরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রায় ২০ কেজি জেলি পুশ করা চিংড়ি ধ্বংস করা হয়েছে।

ইফতেখারুল আলম রিজভী আরো জানান, জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com