সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

বগুড়ায় বাইক-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু কলেজ ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার কালিবালা মোড়ে দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাবু কুমার সাহা জানান, দুটি লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহতরা হলেন বগুড়া শহরের ধরমপুর অলিরবাজার এলাকায় আলহাজ্ব কাজল শেখের ছেলে, আর্মডপুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের ছাত্র রেদওয়ান মিয়া (১৮) ও একই এলাকার শাহীনুর শেখের ছেলে, নুনগোলা ডিগ্রি কলেজের ছাত্র সাদিক শেখ (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই বন্ধু রেদওয়ান ও সাদিক একটি মোটরসাইকেলে বনানী থেকে মাটিডালির দিকে যাচ্ছিলেন। তারা বেপরোয়া গতিতে কালিবালা মোড়ে দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঢাকাগামী একটি কাঁচামালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গিয়ে তারা মহাসড়কের ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাবু কুমার সাহা জানান, শিক্ষার্থী দুই বন্ধুর লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। এরপর চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com