মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সম্রাজ্ঞী মধুসহ চারজন গ্রেফতার।। হেরোইন ও গুলি উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরের লক্ষীপুরা এলাকা থেকে আশা (৩০) কে গত ৩১ জুলাই দুই গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মধু (৪৫) ও হাশেম (৫৬) কে ২০ গ্রাম হেরোইনসহ লক্ষীপুরা হতে গ্রেফতার করা হয়। 

এ সময় তার মেয়ের জামাই কফিল উদ্দিনকে (৩০) গ্রেফতার করা হয় এবং তার ছেলে আসামী সজীব (৩০) পালিয়ে যায়।  

সজীবের ব্যবহৃত কাঠের তালাবদ্ধ ড্রয়ার হতে পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও মাদক বিক্রির নগদ ৭৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিএমপির সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জিএমপি’র উপ-কমিশনার জাকির হাসান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মধুর বিরুদ্ধে জয়দেবপুর, বাসন, সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৪টি মামলা রয়েছে। তার স্বামী হাসেম আলীর বিরুদ্ধে জয়দেবপুর ও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা এবং তার ছেলে সজীব এর বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা রয়েছে।  এই মাদক ব্যবসায়ী পরিবার মাদক ব্যবসার মাধ্যমে তিনটি বাড়ি তৈরি ও সস্পদ গড়ে তুলে এবং বিপুল পরিমাণ অর্থ উর্পাজন করে এলাকায় প্রভাব বিস্তার করছে। মাদক চক্রটির বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ সাধারণ জনগণের বিভিন্ন ধরণের অভিযোগ রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com