বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙ্গামাটিতে যানবাহন চলাচল বন্ধ

  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: সরকারের বেধে দেওয়া জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সকাল থেকে রাঙ্গামাটি-চট্টগ্রাম  মহাসড়কসহ জেলার সবকয়টি অভ্যন্তরীণ সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে রাঙ্গামাটি-চট্টগ্রাম বাস মালিক সমিতি।

শুক্রবার (৫ আগস্ট) রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। পূর্ব ঘোষণা ছাড়া তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। ফলে আজ সকাল থেকে শহরে যাত্রীবাহী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গ্যাস চালিত গণপরিবহন সড়কে চলাচল করলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সাথে সাথে বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। সকালে অনেকেই পায়ে হেটে কর্মস্থলে যেতে দেখা গেছে।

রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, ‘হুট করে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় আমরা বেকায়দায় পড়েছি।

এজন্য প্রাথমিকভাবে আজ সকাল থেকে শহরে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য শহরে সিএনজিসহ দূরপাল্লার যানবাহন বন্ধ থাকবে।

এদিকে শুক্রবার রাতে তেলের নতুন দাম কার্যকর হওয়ার সাথে সাথে সবগুলো ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ হয়ে যায়। ক্রেতাদের অভিযোগ, তেল মজুদ রেখে আজ সকাল থেকে অতিরিক্ত দামে তেল বিক্রি করছে।

উল্লেখ্য গত শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির তথ্য জানানো হয়।

ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com