মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

ধুনটে নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে নাশকতার মামলায় রফিকুল ইসলাম দুলাল (৬৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে তাকে উপজেলার পাঁচথুপি গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক নাশকতার মামলায় আদালতের ওয়ারেন্ট আছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্র জানায়, রফিকুল ইসলাম দুলাল ধুনট উপজেলার পাঁচথুপি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ধুনট উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমির ও চৌকিবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

গত ২০১৭ সালে তার বিরুদ্ধে শেরপুর থানায় নাশকতার মামলা হয়। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এ গ্রেফতারি পরোয়ানা মূলে বুধবার রাতে তাকে তার পাঁচথুপি গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জামায়াত নেতাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, শেরপুর থানায় নাশকতার মামলার ওয়ারেন্টমূলে জামায়াত নেতা রফিকুল ইসলাম দুলালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওই থানায় দায়ের করা তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com