মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর

মান্দায় বিভিন্ন মামলার ১২ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় গ্রেফতারি পরোয়ানা, মাদক ও পালাতকসহ বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো চাপাইনবাগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মৃত কহির আলীর ছেলে বুলবুল আলী (৪২), জেলার নিয়ামতপুর উপজেলার পাইকড়া এলাকার ছলিমদ্দিনের ছেলে বাবু (২০), মৃত আফজাল হোসেনের ছেলে নাসির সরদার (৩৫), মান্দার উপজেলার ভারশোঁ ইউপির বিমল চন্দ্রের ছেলে বিনয় চন্দ্র(৩৮), ভদ্রসেনা গ্রামের আছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৪১), গোবিন্দপুর গ্রামের মৃত ধীরেন্দ্রনাথের ছেলে দীলিপ চন্দ্র (৫০), ছুটিপুর গ্রামের মৃত জফের আলীর ছেলে রুস্তম করিরাজ (৬৫), এর ছেলে নুরুল ইসলাম (২৯), কুসুম্বা গ্রামের মৃত কালিপদের ছেলে কার্তিক চন্দ্র (৫৮), কুসুম্বা গ্রামের হরিমনের ছেলে নিমাই চন্দ্র (৩২), রমনীকান্তের ছেলে ধীরেন্দ্রনাথ (৭২) ও কামারকুড়ি গ্রামের মতিউরের ছেলে বিপ্লব (২৫)।

এব্যপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জন আসামী গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com