মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

নওগাঁয় হত্যাসহ ১৬ মামলার আসামি অস্ত্রসহ আটক

  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় দুটি ওয়ান শুটারগান, গুলিসহ আতাউর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

গতকাল শনিবার রাত দুইটার দিকে উপজেলার আজিপুর গ্রাম থেকে তাঁকে আটক করেন র‍্যাব-৫–এর নাটোর ক্যাম্পের সদস্যরা।

আটক আতাউর রহমান উপজেলার চেরাগপুর গ্রামের বাসিন্দা।

তাঁর বিরুদ্ধে মহাদেবপুর, পতœীতলা, ধামইরহাট, নওগাঁ সদর ও বদলগাছি থানায় হত্যাসহ ১৬টি মামলা আছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৫।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল উপজেলার আজিপুর গ্রামে র‍্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পলাতক আসামি আতাউর রহমানকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও একটি গুলি উদ্ধার করে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক আতাউর রহমান একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছি ও সদর থানায় হত্যাসহ ১৬টি মামলা আছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, র‍্যাব আটক ব্যক্তিকে এখনো থানায় হস্তান্তর করেনি। এ বিষয়ে মামলা করার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com