বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে খুলনার দৌলতপুর থানাধীন আঞ্জুমান মসজিদ রোডস্থ আসামী মো: আরিফুজ্জামান রুপমকে (৩৩) ইয়াবাসহ আটক করা হয়।
বুধবার বিকেলে আঞ্জুমান রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা ঘটনাস্থলে আসামীকে পাঁচ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দন্ড প্রদান করে।
গ্রেফতারের সময় রূপম মাদক লুকানোর জন্য তার পাশের বাড়ির ছাদে ফেলে দেয়। যদিও পরে উদ্ধার টিম তল্লাশি করে মাদক উদ্ধার করতে সক্ষম হয়। সে দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে। প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় তার অপকর্মের বিরুদ্ধে কেউ টু শব্দটি করতে সাহস পায় না।
গ্রেফতারকৃত রূপম আঞ্জুমান মসজিদ রোড এলাকার বাসিন্দা শেখ কামাল উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে আরো মাদক মামলা রয়েছে বলে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান এ তথ্য জানান।