বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মান্দায় মাদক ও ওয়ারেন্ট মামলার আট আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদক, ওয়ারেন্ট মামলার আট জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার খাগড়া গ্রামের মৃত আকিমদ্দিনের ছেলে সাইদুর রহমান (৫০), বর্দ্দপুর দিঘির পাড় এলাকার শাহিন আলম (২৩), দেলুয়াবাড়ী দক্ষিন পাড়া গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৩৫), খুদিয়াডাঙ্গা দিয়াপাড়া গ্রামের মহসিন আলীর ছেলে আব্দুল হাকিম (৪৫), আব্দুস সামাদ শাহের ছেলে শামিম ইসলাম (৩২), হোসেনপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মোফাজ্জল হোসেন (২৬), চৌবাড়িয়া নতুন হাট এলাকার রেজাউল করিমের ছেলে সাগর আলী (২৮) এবং রাজশাহী তানোর উপজেলার মালশিরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাজু মন্ডল (১৯)।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com