মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

সিরাজগঞ্জে দেড়কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা মোড় এলাকায় ঢাকাগামী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের হেরোইনসহ অহিদ আলী নবীন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত অহিদ আলী নবীন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষাবাড়ি গ্রামের সাঈদ আলীর ছেলে।

রবিবার দুপুরে নবাগত পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজশাহী থেকে প্রাইভেটকারে হেরোইনের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। রবিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকাগামী প্রাইভেটকারসহ চালক অহিদ আলীকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৩ প্যাকেটে ১ কেজি ৩৫০ গ্রাম হেরোইন ও ১ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা বলে জানান পুলিশ সুপার।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত অহিদ আলী নবীনকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, প্রাইভেটকারটির মালিক ও চালক সে নিজেই।

সে প্রতিমাসে ২/৩ বার প্রাইভেটকারে রাজশাহী থেকে হেরোইন নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। সে প্রায় ৭ বছর ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত রয়েছে। ডিএমপি, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল ও রাজশাহী জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

যোগদানের দুইদিনের মধ্যেই প্রায় দেড় কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার তার জন্য একটি বড় ধরনের সাফল্য মনে করেন কিনা এমন প্রশ্নোত্তরে সিরাজগঞ্জ জেলার মানুষের জন্য যেন ভাল কাজ করতে পারেন এজন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com