বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

সিরাজগঞ্জে সারের দাম বেশি নেয়ায় জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি বাজারে সারের দাম প্রতি কেজিতে ১০ টাকা বেশি নেয়ায় সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানাসহ দোকান সিলগালা করে দেয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ জরিমানা ও সিলগালা করেছে।

সেইসাথে ডিজেল ও গ্যাস অবৈধভাবে মজুত করায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, সদর উপজেলার বাগবাটি বাজারে ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে আমানত আলী ট্রেডার্সের মালিক শহিদুল ইসলাম প্রতি কেজিতে ১০ টাকা বেশি নেয়া হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার (২৯ আগষ্ট) দুপুরে ওই বাজারে অভিযান চালিয়ে আমান আলী ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়েছে।

এরপর ডিজেল ও গ্যাস অবৈধভাবে মজুত করায় ওই বাজারের দুই ব্যবসায়ী জহিরুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com