মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংস্কার-বিচারকে প্রাধান্য দিয়েই হতে হবে জাতীয় ঐক্য: নাহিদ প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

তামাকজাত পণ্যর বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে জরিমানা, কারাদন্ড

  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: খুলনায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানী এজেন্টের দুইজন প্রতিনিধিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সাথে তাদেরকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। একই ঘটনায় অন্য ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডলের তত্ত্বাবধানে নগরীর সোনাডাঙ্গা থানাধীন মোল্লাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইসমত জাহান তুহিন।

২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে খুলনা জেলায় ধুমপান ও তামাক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল বলেন, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সোনাডাঙ্গা থানাধীন মোল্লাবাড়ির তৃতীয় তলায় ট্যাব ব্যবহার করে সিগারেট বিক্রির বিজ্ঞাপন প্রদর্শন ও বিনামূল্যে উপহার বিতরণ করার জন্য ল্যাপটপ, ট্যাব, ডামী সিগারেটের প্যাকেটসহ টুল বক্স, হেডফোন, ম্যাচ বক্সসহ সকল সামগ্রী দেখা যায়।

এ সময় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ এজেন্টের ২ জন প্রতিনিধিকে ১ লাখ টাকা জারিমানা ও তাদেরকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। একই সময়ে অপর ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরাধের সাথে সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানস্থলে উপস্থিত ১৯ জন ছাত্রকে তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সোনাডাঙ্গা থানার পুলিশ ও আনসার ভিডিপি সদস্যগণ, তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে নিয়োজিত অর্গানাইজেশন সিয়ামের নির্বাহী পরিচালক ও টাস্কফোর্স সদস্য অ্যডভোকেট মাসুম বিল্লাহ এবং এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com