মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর

বগুড়ায় বিএনপি ও আ’লীগের একই সময়ে সমাবেশ ।। ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের কালিতলা হাটে একই সময়ে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ-যুবলীগ বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ আহবান করায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন সহিংসতা এড়াতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, শুক্রবার বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কালিতলা হাট ও তৎসংলগ্ন ৫০০ গজ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

জানা গেছে, বিএনপি বগুড়া পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ড শাখা শুক্রবার বিকাল ৩টায় কালিতলা হাটে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। একই সময়ে ও স্থানে আওয়ামী লীগ ও যুবলীগ বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শাখা প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। এতে উভয় দলের নেতাকর্মীদের মাঝে থমথমে অবস্থা বিরাজ করে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেন। একই সময় ও স্থানে দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দলের আহুত কর্মসূচির কারণে জনজীবনের স্বাভাবিক শান্তি-শৃংখলা বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দেয়। এতে শহরের কালিতলা হাট ও আশপাশের এলাকার পরিবেশ শান্তিপূর্ণ রাখা অপরিহার্য।

এর প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল শুক্রবার বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কালিতলা হাট ও তৎসংলগ্ন স্থানের চতুর্দিকে ৫০০ গজের মধ্যে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। এ সময় ওই এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, মিটিং, লোক সমাগম, বিস্ফোরক দ্রব্য, লাঠিসোটা বহন এবং এক সাথে চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইন-শৃংখলা পরিপন্থি সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ করেন।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, কালিতলা হাট ও তৎসংলগ্ন এলাকায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com