মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রী ও এনসিপির বৈঠক পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের প্রতিফলন: মাহ্দী আমিন এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর

সাত ট্রাক ভেজাল টিএসপি।। ১৩ চালক-হেলপার গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি চট্টগ্রামের পতেঙ্গা টিএসপি কমপ্লেক্স থেকে বগুড়া বাফার গুদামে পাঠানো নয় ট্রাক সার ভেজাল প্রমাণিত হওয়ায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কমপ্লেক্সের ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম শুক্রবার রাতে বগুড়া সদর থানায় এ মামলা করেন।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর সদস্যরা সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স এমএইচআর কর্পোরেশনের কর্মচারি তথা ট্রাকের চালক ও হেলপারকে বাফার গুদাম এলাকা থেকে গ্রেফতার করেন। সদর থানার ওসি সেলিম রেজা এ তথ্য দিয়েছেন।

আসামিরা হলো সার পরিবহনের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক চট্টগ্রামের হালিশহর দেওয়ানহাট মোড়ের মৃত কাজিম উদ্দিন হাওলাদারের ছেলে মোয়াজ্জেম হোসেন (৬০), তার প্রতিনিধি ঢাকার সাভারের নগরকোন্ডার মৃত আবদুল আজিজের ছেলে আবু তাহের (৩১), সারসহ জব্দ করা নয় ট্রাকের চালক ও হেলপার ঢাকার সাভারের বলিয়ারপুরের হাসেন আলীর ছেলে নূর হোসেন (২৬), একই গ্রামের মৃত আবদুল হকের ছেলে আবদুল আউয়াল (৫০), আবদুল হাইয়ের ছেলে আবুল বাশার (২৮), মো: আনিসের ছেলে মো: জসিম (২৬), মৃত সুলতান মিয়ার ছেলে মো: সোহেল (৩৫), মো: শাহাবুদ্দিনের ছেলে মো: আসাদুল (২৬), মো: মুন্নাফের ছেলে মো: বাবু (২৫), মুক্তার হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩৪) ও শেখ ফরিদের ছেলে বাদল মিয়া (২০), ঢাকার সাভারের নগরকোন্ডা গ্রামের আজগর আলীর ছেলে মো: তারেক (১৯), একই গ্রামের আবদুল আজিজের ছেলে মো: শাকিল আহম্মেদ (৩২), মোহাম্মদ আলীর ছেলে মো: হানিফ (৩২), হাবিবুল্লাহর ছেলে মো: হাসান (৩২) ও কান্দর আলীর ছেলে মো: শাকিল (৩১), রংপুরের মিঠাপুকুরের পায়রাবতী গ্রামের আনসার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (১৮) এবং মানিকগঞ্জের দৌলতপুরে মানিকগঞ্জ গ্রামের আরশাদ শেখের ছেলে শাহ আলম (৪৩)।

শুক্রবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর কমান্ডার স্কোয়াড্রন লীডার তৌহিদুল মবিন খান নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ জানান, গোয়েন্দা সূত্রে তথ্য আসে গত ২৭ আগস্ট চট্টগ্রামের পতেঙ্গা টিএসপি কমপ্লেক্স লিমিটেড সার কারখানা থেকে সরবরাহকারী প্রতিষ্ঠান এমএইচআর এন্টারপ্রাইজের ১২ ট্রাকে টিএসপি সার নিয়ে বগুড়া সদরের তিনমাথা এলাকায় বিসিআইসির বাফার গুদামের উদ্দেশ্যে রওনা হয়। চালক ও হেলপাররা পথিমধ্যে ঢাকার সাভারের হেমায়েতপুরে যাত্রা বিরতি করেন। তারা সেখানে নয় ট্রাক থেকে আসল টিএসপি সার নামিয়ে নকল সার উত্তোলন করেন।

২৯ আগস্ট সকালে টিএসপি সার বোঝাই সাতটি ট্রাক বগুড়া বাফার গুদামে পৌঁছে। প্রতিটি ট্রাকে ২৮০ বস্তা সার রয়েছে। এসব ট্রাকে ভেজাল সার আছে এমন তথ্য পাওয়ার পর জেলা প্রশাসনকে পরীক্ষা ছাড়া খালাস না করতে পরামর্শ দেওয়া হয়। সারগুলো যেন কৃষকদের হাতে না পৌঁছে সে ব্যাপারে সতর্ক করা হয়।

এরপর ট্রাকের সাথে থাকা চালক ও হেলপারদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওইদিন সাত ট্রাক ও পরে আরো দুই ট্রাক থেকে নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য রাজশাহীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে পাঠানো হয়। ওই প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম রিপোর্ট দেন যে, সারগুলো ভেজাল।

র‌্যাব কমান্ডার আরো জানান, রিপোর্ট পাওয়ার পর বৃহস্পতিবার রাতে বিসিআইসির বাফার গুদাম থেকে ট্রাকের উল্লিখিত ১৩ চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সারের বস্তা পরিবর্তনের কথা অস্বীকার করেন।

র‌্যাব-১২ কর্মকর্তা তৌহিদুল মবিন খান আরো জানান, পতেঙ্গা টিএসপি কমপ্লেক্স থেকে ১২ ট্রাক সার আসার কথা থাকলেও এসেছে ১৮ ট্রাক। তবে অতিরিক্ত ছয় ট্রাক কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া নয়টি ট্রাকে ভেজাল সার পাওয়া গেছে। অবশিষ্ট নয় ট্রাক গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কৃষকদের দেওয়া হবেনা।

ইতিপূর্বে টিএসপি কমপেক্স থেকে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা বগুড়া এসেছেন তারা এ ব্যাপারে মামলা করবেন।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, পতেঙ্গা টিএসপি কমপ্লেক্সের ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম শুক্রবার রাতে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক, তার প্রতিনিধিসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এর মধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠানের মোয়াজ্জেম হোসেনসহ পাঁচজন পলাতক রয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানী ১৩ জনকে গ্রেফতার করেছেন। পরবর্তীতে অন্য আসামিদের গ্রেফতার করা হবে।

মামলার বাদী পতেঙ্গার টিএসপি কমপ্লেক্সের ব্যবস্থাপক (প্রশাসন) মাজাহারুল ইসলাম জানান, মোট ১৮টি ট্রাকের মধ্যে নয় ট্রাকে ১২৪ দশমিক ৮০ মেট্রিক টন ভেজাল সার পাওয়া গেছে। প্রতি টন ৬৫ হাজার টাকা হিসেবে মোট উৎপাদন মূল্য ৮১ লাখ ১২ হাজার টাকা। ভেজাল প্রমাণিত হওয়ায় পরিবহণ ঠিকাদারের কার্যাদেশের শর্তানুযায়ী দ্বিগুণ আদায়যোগ্য মূল্য এক কোটি ৬২ লাখ ২৪ হাজার টাকা। অন্য ট্রাকে আরো ভেজাল সার পাওয়া গেলে তার মূল্যও আদায় করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com