বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

ভ্যানে নিতে রাজি না হওয়ায় চালককে হত্যা একজনের স্বীকারোক্তি

  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ দেখা হয়েছে
ডানে মুক্তার হোসেন

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর অটোভ্যান চালক হারুন অর রশিদ হারুন (৪০) হত্যা রহস্য উন্মোচিত হয়েছে।

নেশা অবস্থায় চারজনকে ভ্যান নিয়ে ঘুরতে রাজি না হওয়ায় তাকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। গ্রেফতার দু’জনের মধ্যে মুক্তার হোসেন (৪০) শনিবার বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিনিয়া জাহানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

অপরজন মো: শাকিলকে (২৫) সাতদিনের রিমান্ড চাইলে আদালত দু’দিনের মঞ্জুর করেন। দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য দেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, ব্যাটারি চালিত অটো ভ্যান চালক নিহত হারুন অর রশিদ হারুন দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর বড়বাড়িয়া গ্রামের মৃত মঈন ফকিরের ছেলে। তিনি গত প্রায় পাঁচ বছর ধরে একই উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুড়া গ্রামে শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। ২৮ অক্টোবর রোববার বিকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেননি।

পরদিন সকালে উপজেলার কুশ্বহর গ্রামের ধানক্ষেত থেকে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। প্রায় তিন কিলোমিটার দূরে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে মাঠেরপুকুর এলাকায় তার অটো ভ্যান পাওয়া গেলেও চারটি ব্যাটারি ছিলনা। স্ত্রী আজেদা বিবি থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

শনিবার বিকালে দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারুন হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়। শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়, উপজেলার আশুঞ্জা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে থানা এলাকায় নিহতদের লাশ ভ্যানে বহনকারী মুক্তার হোসেন (৪০) ও ছোট জয়পুরপাড়া গ্রামের জিল্লুর রহমানের পালিত ছেলে ট্রাকের হেলপার মো: শাকিলকে (২৫)। জিজ্ঞাসাবাদে মুক্তার হোসেন হত্যার দায় স্বীকার ও এর কারণ প্রকাশ করে। শাকিল স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানায়।

মুক্তার হোসেন জানায়, তারা চারজন মাদকসেবনের পর হারুনের ভ্যানে চড়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। মাঝে মাঝে হারুন তাদের ভ্যানে তুলতে অস্বীকৃতি জানালে সকলে তার উপর ক্ষিপ্ত হয়। তারা হারুনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুসারে তারা তিনজন গত ২৮ আগস্ট রাত ১০টার দিকে সিও অফিস মোড়ে ২০০ টাকায় ভ্যান ভাড়া নেয়। আক্কেলপুর সড়কে যাওয়ার পথে ডিমশহর রাস্তার মোড়ে আরো একজন ভ্যানে উঠে। তারা চারজন প্রায় পাঁচ ঘন্টা বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। শেষে উপজেলার কুশ্বহর গ্রামের পাকা রাস্তার পাশে ফাঁকা স্থানে পৌঁছে। তখন মুক্তার, শাকিল ও অপর দু’জন নেশাদ্রব্য সেবন করে মাতলামি করতে থাকে।

চালক হারুন এতে ক্ষিপ্ত হয়ে তাদের ভ্যানে তুলতে অস্বীকৃতি জানায়। তখন একজন চাকুর ভয় দেখিয়ে মাথা ধরে হারুনকে ভ্যান থেকে নামায়। এরপর একজন চাকু দিয়ে হারুনকে উপর্যুপরি কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কেটে ভ্যান নিয়ে পালিয়ে যায়।

প্রায় তিন কিলোমিটার দূরে ভাটাহার মাঠেরপুকুর এলাকায় বাগানে ভ্যান অচল হয়ে যায়। তখন তারা সেখানে ভ্যান রেখে চারটি ব্যাটারি খুলে নিয়ে যায়।

ওসি আবুল কালাম আজাদ জানান, ভ্যানে নিতে অস্বীকৃতি জানানোর কারণে সৃষ্ট ক্ষোভে তারা হারুনকে হত্যার পরিকল্পনা করেছিল। সেদিন তাদের ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্য ছিলনা। আত্মগোপনের পর খরচ বহনের জন্য এ কাজ করে থাকতে পারে।

শনিবার বিকালে মুক্তার হোসেন ও শাকিলকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিনিয়া জাহানের আদালতে হাজির করা হয়। এর মধ্যে মুক্তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শাকিল স্বীকারোক্তি দিতে রাজি না হলে তাকে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মুক্তারকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

হত্যাকান্ডের পাঁচদিনের মাথায় হত্যারহস্য উদঘাটন হওয়ায় নিহতের স্বজনদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

ওসি আরো জানান, পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com